*সাজেক ভ্যালিতে আটকে পরেছে কয়েক হাজার পর্যটক*
*সাজেক ভ্যালিতে আটকে পরেছে কয়েক হাজার পর্যটক**মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভারী বৃষ্টির কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমনা আক্তার।*
*রাঙামাটির সাজেকে যাওয়ার পথে নন্দারাম নামের স্থানে পাহাড় ধসের ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পাড়ে আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক।মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙামাটি সাজেক ভ্যালি। বন্ধের দিনগুলোতে পর্যটকদের পদচারনায় মুখর থাকে।*
*সনাতম ধর্মালম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সরকারি বন্ধের কারণে পর্যটকদের উপচে পড়া ভীড় আশা করেছিলেন সাকেজ কটেজ মালিকরা। তবে পাহাড় ধসের ঘটনায় দুই পাড়ে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছে। এর ফলে ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তাদের।*
*বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমনা আক্তার জানান, সাজেক এলাকায় প্রায় ২ হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় ৩ হাজার পর্যটক আটকে আছে।যান চলাচল স্বাভাবিক করতে বাঘাইরহাট জোনের সেনা সদস্যরা কাজ করছে বলে জানা গেছে।*



